আমি নিজেই বৈ*ষম্যের শি*কার : আ*দালত প্রাঙ্গণে প*লক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

আমি নিজেই বৈ*ষম্যের শি*কার : আ*দালত প্রাঙ্গণে প*লক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ০১:৪৩:১২ পূর্বাহ্ন

আমি নিজেই বৈ*ষম্যের শি*কার : আ*দালত প্রাঙ্গণে প*লক

ফাইল ছবি


শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টা মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে রাজধানীর নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ওমর ফারুক।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। 

আদালতে নিয়ে যাওয়ার সময় জুনায়েদ আহমেদ পলকের মুখে ছিল মুচকি হাসি। এসময় তিনি বলেন, ‘আমাদেরকে ফোনে আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলতে দেয় না। সব বন্দি তো কথা বলতে পারে সাত দিনে একবার। আমাদেরকে দুই মাস হলেও কথা বলতে দেয় না। আমি নিজেই তো বৈষম্যের শিকার। সুবিচার চাই।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন