নি র্বা চ নে র আগেই গ ণ হ ত্যা র বি চা রে র আশা : আসিফ নজরুল
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

নি র্বা চ নে র আগেই গ ণ হ ত্যা র বি চা রে র আশা : আসিফ নজরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ১১:৩০:১২ পূর্বাহ্ন

নি র্বা চ নে র আগেই গ ণ হ ত্যা র বি চা রে র আশা : আসিফ নজরুল

ছবি : সংগৃহীত


আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সাম্প্রতিক গণহত্যার বিচারকাজ আগামী নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে শেষ করার ব্যাপারে সরকারের আশা রয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন।

তিনি বলেন, “আমাদের অঙ্গীকার, বাংলাদেশে সংঘটিত নির্মম গণহত্যার বিচার অবশ্যই সম্পন্ন হবে। আমরা বিচার প্রক্রিয়ায় কোনো গাফিলতি রাখিনি। যেভাবে কাজ এগোচ্ছে, আশা করছি মার্চ থেকে শুনানি শুরু করা যাবে।”

গণহত্যার বিচার নিয়ে আসিফ নজরুল বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। আদালতের রায়ের ওপর ভিত্তি করেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।”

সংস্কার পরিকল্পনা সম্পর্কে আসিফ নজরুল জানান, তাদের কর্ম পরিকল্পনার চারটি ধাপ রয়েছে। প্রথম ধাপে কমিশনগুলো তাদের সুপারিশ প্রণয়ন করবে। দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠায় আলোচনা হবে। তৃতীয় ধাপে আইন ও নীতি প্রণয়ন এবং শেষ ধাপে বাস্তবায়ন।

তিনি বলেন, “১৬ ডিসেম্বরের ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, ন্যূনতম সংস্কার সম্পন্ন করে যদি আমরা নির্বাচন করতে চাই, তবে এ বছরই নির্বাচন হবে। তবে প্রত্যাশিত মাত্রার সংস্কার করতে হলে কয়েক মাস সময় লাগতে পারে।”

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ার মূল প্রেক্ষাপট হলো গণঅভ্যুত্থান। সব রাজনৈতিক দলের মতামত গ্রহণ করা হয়েছে এবং তাদের সুপারিশ রিপোর্টে প্রতিফলিত হয়েছে। আমরা প্রত্যাশা করছি, দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন