রিয়াল মাদ্রিদ কোচের 'চাকরি বাঁচিয়ে দিলেন' এনড্রিক
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৯ PM

রিয়াল মাদ্রিদ কোচের 'চাকরি বাঁচিয়ে দিলেন' এনড্রিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ১২:৩৭:৪১ PM

রিয়াল মাদ্রিদ কোচের 'চাকরি বাঁচিয়ে দিলেন' এনড্রিক

ফাইল ছবি


স্প্যানিশ সুপার কোপার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। এরপরই লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তির চাকরির সুতোয় টান পড়ে। সংবাদ মাধ্যম দাবি করেছিল, কোপা দেল রে’র ফলাফলের ওপর নির্ভর করছে ইতালিয়ান কোচের ভাগ্য। 

ওই ভাগ্য পরীক্ষায় কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে ২-০ গোলের লিড নেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু মৌসুম জুড়ে ভোগানো রক্ষণের ভুলে শেষ দিকে জোড়া গোল খেয়ে ম্যাচ ২-২ সমতা হয়ে যায়। অতিরিক্ত সময়ে বদলি নামা তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিকে জোড়া গোল করে কোপা দেল রে’র শেষ ষোলোয় রিয়ালকে ৫-২ গোলের বড় জয় এনে দিয়েছেন। 

বৃহস্পতিবার রাতের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩৭ মিনিটে এমবাপ্পের গোলে প্রথম লিড নেয় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস ৪৮ মিনিটে ব্যবধান ২-০ করেন। ৮৩ মিনিটে জোনাথন বাম্বা ও ৯১ মিনিটে পেনাল্টি থেকে মার্কো অ্যাসেনসিও গোল করে সেল্টা ভিগোকে ২-২ গোলের সমতা এনে দেন। 

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে এমবাপ্পের বদলি হয়ে ৭৯ মিনিটে মাঠে নামেন এনড্রিক। এরপরই দুই গোল খাওয়া রিয়ালকে তিনিই উদ্ধার করেন। ১০৮ মিনিটে এনড্রিকে দলকে লিডে ফেরান। ১১২ মিনিটে গোল আসে রিয়ালের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদে ভালভার্দের পা থেকে। শেষ বাঁশির এক মিনিট আগে এনড্রিকে রিয়ালের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত