জুলাই ঘো*ষণাপত্র নিয়ে নতুন উ*ত্তাপ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

জুলাই ঘো*ষণাপত্র নিয়ে নতুন উ*ত্তাপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ০১:২৬:৪৫ পূর্বাহ্ন

জুলাই ঘো*ষণাপত্র নিয়ে নতুন উ*ত্তাপ

প্রতীকী ছবি


ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার শাসনের পতন ঘটে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সামনে আসার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ছাত্রনেতারা ২৮ ডিসেম্বর ঘোষণা দেন, বছরের শেষ দিনে শহীদ মিনার থেকে এই ঘোষণাপত্র প্রকাশ করবেন। ঘোষণাপত্রের বিষয়বস্তু ও এর প্রভাব নিয়ে প্রশ্ন তোলে কয়েকটি রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এ বিষয়ে সরকারের সংশ্লিষ্টতা নেই। তবে ৩০ ডিসেম্বর জরুরি ব্রিফিংয়ে জানানো হয়, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র তৈরি করবে।

বৈঠকে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ : প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, জাতীয় নাগরিক কমিটি, রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

জুলাই ঘোষণাপত্রের মূল দাবি :

ঘোষণাপত্রে বলা হয়েছে—

ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা অর্জন এবং মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নে ব্যর্থতার কথা।

বাহাত্তরের সংবিধানের সীমাবদ্ধতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ধারাবাহিক ব্যর্থতার কারণ উল্লেখ।

১/১১-এর ষড়যন্ত্র এবং শেখ হাসিনার শাসনামলে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সমালোচনা।

উন্নয়নের নামে দুর্নীতি, ব্যাংক লুট এবং বিদেশে অর্থ পাচার।

অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত : খসড়ায় উল্লেখ রয়েছে, শেখ হাসিনার দমননীতির পরও ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়। সরকারের নির্মম দমননীতি, ইন্টারনেট বন্ধ এবং কারফিউয়ের মাঝেও আন্দোলন অব্যাহত থাকে। এক পর্যায়ে সামরিক বাহিনীও অভ্যুত্থানে সমর্থন দেয়।

ঘোষণাপত্রে আরো বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, সংসদ ভেঙে দেয়া এবং সুশাসন ও ফ্যাসিবাদ রোধে প্রয়োজনীয় সংস্কার আনা হবে। দ্বিতীয় জনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া গুম, খুন এবং অপকর্মের বিচার নিশ্চিত করার অঙ্গীকারও করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন