দেশে আর একটা লা শ পড়লে ওপারে দুইটা লা শ ফেলতে হবে : নুর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

দেশে আর একটা লা শ পড়লে ওপারে দুইটা লা শ ফেলতে হবে : নুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ০৮:১১:২৭ পূর্বাহ্ন

দেশে আর একটা লা শ পড়লে ওপারে দুইটা লা শ ফেলতে হবে : নুর

ছবি : সংগৃহীত


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বিএসএফ আমাদের বিভিন্ন সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার অপচেষ্টা করছে। তারা শূন্যরেখা বরাবর এসে যাচ্ছে। আমাদের কিছু ভূমি দখলের পাঁয়তারা করছে। আমাদের পরিষ্কার বার্তা, বেঁচে থাকতে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতকে দখল করতে দেব না।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়া’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নুরুল হক নুর বলেন, ভারতের পালিত গোলাম ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ ও শেখ হাসিনা পতনের পর বাংলাদেশকে নিয়ে ভারত অশুভ খেলা শুরু করেছে। আমি বলতে চাই আপনার এ খেলা বন্ধ করেন। অন্যথায় আপনাদের জন্য সেটি শুভ হবে না। আমি সরকারকে অনুরোধ জানাবো, সীমান্তবর্তী এলাকার মানুষদের দ্রুত সামরিক ট্রেনিং দেন। তারা বিজিবির সঙ্গে সীমান্তে ভারতের দখলদারিত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে।

তিনি বলেন, আমাদের দেশে আর একটা লাশ পড়লে ওপারে দুইটা লাশ ফেলতে হবে। দেশের মানুষ অনেক রক্ত দিয়েছে। ভারতকে বলতে চাই, আমরা যুদ্ধ চাই না বন্ধুত্ব চাই। আমরা খারাপ সম্পর্ক চাই না, ভালো সম্পর্ক চাই। আপনাদের আচরণে বন্ধুত্বের নিদর্শন দেখা যাচ্ছে না। আপনাদেরকে সংযত হতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত আসে এমন কোনো বক্তব্য এবং কর্মকান্ড থেকে আপনাদের বিরত থাকতে হবে।

নুরুল হক নুর বলেন, দেশে কবে নির্বাচন হবে, কারা ক্ষমতায় আসবে, কারা রাজনীতি করবে সেটি দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ বিদেশি কোনো রাষ্ট্র দ্বারা নির্দেশিত বা নিয়ন্ত্রিত হবে না।

গণঅধিকার পরিষদের উচ্চতর নির্বাহী পরিষদের সদস্য হানিফ খান সজীবের সভাপতিত্বে সভায়  আরও বক্তব্য দেন সংগঠনের মুখপাত্র ফারুক খান, সংগঠক মাসুদ রানা মোন্নাফ, ইব্রাহিম খোকন, কামাল হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা