দক্ষিণ সুরমায় ডাকাতির ঘটনায় দুই জন গ্রেপ্তার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

এক জনের বিরুদ্ধে ২০, অপর জন ৫ ডাকাতি মামলার আসামি

দক্ষিণ সুরমায় ডাকাতির ঘটনায় দুই জন গ্রেপ্তার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ১২:৫৫:৪১ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ডাকাতির ঘটনায় দুই জন গ্রেপ্তার

ছবি : সংগৃহিত


সিলেটের দক্ষিণ সুরমার সিলামে ডাকাতি , ঘরের কর্তা ব্যক্তিকে গুরুতর আহত করা ও সিসি ক্যামেরার ফুটেজসহ নিয়ে যাওয়ার ঘটনায় দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের কাজিরবাজার ব্রিজের দক্ষিণ তীর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কাড়ুয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে ফজর আলী ওরফে বাটন (৩৯) ও একই জেলার লাখাই উপজেলার সিংহগ্রামের বুল্লা এলাকার শহিদ মিয়ার ছেলে মো. লুৎফর রহমান (২৫)।

অভিযানিক দলের নেতৃত্বদানকারী এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের মধ্যে ফজর আলী ওরফে বাটনের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে। এছাড়া লুৎফর রহমানের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ১৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে এসএমপি সিলাম ইউনিয়নের টিকরপাড়া গ্রামের ইসতেখার গণি তাজেলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। ঘরের প্রধান ফটকের তালা ও ঘরের কলাপসিবল গেটের তালা ভেঙে ১০/১২ জন ডাকাত ঘরে ঢুকে। পরিবারের সবাইকে জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কারসহ ১১ লাখ ৮১ হাজার টাকার মালামাল লুট করে নেয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

মমলাটি ওসি নিজে তদন্তভার নিয়ে অভিযান চালিয়ে ঘটনার চার দিনের মাথায় এ দুই আসামিকে গ্রেপ্তার করেন।

SH