জুলাই বি প্ল বে আ হ ত ১৮ ছাত্র-জনতাকে বি জি বি র সহায়তা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

জুলাই বি প্ল বে আ হ ত ১৮ ছাত্র-জনতাকে বি জি বি র সহায়তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০৪:৪০:২৮ পূর্বাহ্ন

জুলাই বি প্ল বে আ হ ত ১৮ ছাত্র-জনতাকে বি জি বি র সহায়তা

ছবি : সংগৃহীত


জুলাই বিপ্লবে আহত ১৮ জন ছাত্র-জনতাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (১৯ জানুয়ারি) পিলখানাস্থ বিজিবি সদরদপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান আহতদের আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর যোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে খোন্দকার শফিকুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যদিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভীষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবের শুরু থেকেই বিজিবি স্ব-উদ্যোগে বর্ডার গার্ড হাসপাতালে আন্দোলনে আহত প্রায় অর্ধশত ছাত্র-জনতাকে চিকিৎসা প্রদান করেছে।

এর আগে সহযোদ্ধা হিসেবে আহত ছাত্র-জনতার পাশে দাঁড়াবার প্রতিশ্রতি দিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে পুনর্বাসন করার জন্য প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেন।

গত ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ জন আহত ছাত্র-জনতাকে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদানের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু করেন।

এরই ধারাবাহিকতায় বিজিবির বিভিন্ন ব্যাটালিয়ন, সেক্টর ও রিজিয়নের তত্ত্বাবধানে সারাদেশে আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনে সহায়তা প্রদান করা হয়েছে।

আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আরও ১৮ জন আহত ছাত্র-জনতাকে সহযোগিতা করা হয়। এর মাধ্যমে বিজিবি কর্তৃক প্রতিশ্রুত ১০০ জন আহত ছাত্র-জনতাকে পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন হলো।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন