আজ রাত সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন ড. ই*উনূস
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

আজ রাত সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন ড. ই*উনূস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৫ ১২:০৭:৩০ অপরাহ্ন

আজ রাত সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন ড. ই*উনূস

ছবি : ফাইল ফটো


ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদানের উদ্দেশে আজ চারদিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১টায় সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। ২৫ জানুয়ারি তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সফরকালে প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসক কথা জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার।

আজাদ মজুমদার আরও জানান, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে জার্মানির চ্যান্সেলর, থাইল্যান্ড, ফিনল্যান্ডসহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ ছাড়া মেটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি সংস্থার সঙ্গেও বৈঠক করবেন।এ সম্মেলনে বাংলাদেশ বিষয়ক আলাদা সংলাপ অনুষ্ঠিত হবে। এই সফর বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন