পার্বত্য উপদেষ্টার সড়ক দু র্ঘট না র খবর মিথ্যা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

পার্বত্য উপদেষ্টার সড়ক দু র্ঘট না র খবর মিথ্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৫ ০৩:২৫:০৮ পূর্বাহ্ন

পার্বত্য উপদেষ্টার সড়ক দু র্ঘট না র খবর মিথ্যা

ছবি : সংগৃহীত


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সূত্রে অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সড়ক দুর্ঘটনার বিষয়ে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রচারিত হয়েছে। এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। সোমবার (২০ জানুয়ারি) সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অজ্ঞাত সূত্রে অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সড়ক দুর্ঘটনার বিষয়ে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রচারিত হয়েছে। এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

"পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঢাকায় তাঁর কর্মস্থলে অবস্থান করছেন এবং এ সময়ে তিনি ঢাকার বাহিরে কোনো ভ্রমণেও যাননি।''

এতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে কেন্দ্র করে https://www.facebook.com/share/p/14QZQS71Vh/ এবং https://www.facebook.com/share/18Qs6p6HZ2/  আইডি থেকে এ ধরনের ফেইক নিউজ প্রচারিত হচ্ছে বলে জানা গেছে। 

সরকার এ ধরনের গুজব ছড়ানোর প্রচেষ্টা কঠোরভাবে পর্যবেক্ষণ করছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। সমাজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার এবং তাতে মন্তব্য থেকে বিরত থাকতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সকলের সহযোগিতা কামনা করছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন