সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য ৫ হাজার বই জ ব্দ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য ৫ হাজার বই জ ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৫ ১১:৫০:৪৭ পূর্বাহ্ন

 সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য ৫ হাজার বই জ ব্দ

ফাইল ছবি


রাজধানীর বাংলাবাজারে সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য ৫ হাজার পাঠ্যপুস্তক জব্দ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) এনএসআই ও এনসিটিবির প্রতিনিধি দলের উপস্থিতিতে রমনার সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান অভিযান পরিচালনা করে এসব বই জব্দ করেন।

অভিযান শেষে জানানো হয়, সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক রাজধানীর কোতয়ালি থানার বাংলাবাজার বই মার্কেটের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে এমন সুনির্দিষ্ট তথ্য এনএসআই শিক্ষা মন্ত্রণালয়কে দেয়। পরে সেই তথ্যের ভিত্তিতে এনএসআই ও এনসিটিবির প্রতিনিধি দলের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ২টি দোকানের প্রত্যেকটিকে এক হাজার টাকা করে জরিমানা করেন এবং ৫ হাজার বই জব্দ করে।

অভিযান পরিচালনার সময় বাংলাবাজার বই মার্কেটের ২টি দোকান ও ১টি গোডাউনে সরকার প্রিন্টার্স, লেটারে অ্যান্ড কালার লি., সীমান্ত প্রেস অ্যান্ড পাবলিকেশন, মাস্টার সিমেক্স ও সুবর্ণা প্রিন্টিং প্রেসে মুদ্রণ করা মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিতের প্রায় ৫ হাজার বই জব্দ করে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ করলে সর্বোচ্চ জরিমানা ও জেল দেওয়া হবে মর্মে সতর্ক করা হয়।

দোকান ২টি হচ্ছে— বাংলাবাজারের ৬ প্যারিদাশ রোডের বই বাজার বিডি ও প্যারিদাশ রোডের জাহিদ বুক হাউজ।

উল্লেখ্য, এনসিটিবির পাঠ্যপুস্তকের মান নিয়ন্ত্রণ, কাগজ ও আর্ট কার্ডের মজুত, গাইড বই মুদ্রণ ও সরকারি বই বাজারে বিক্রির বিরুদ্ধে এনএসআই নিয়মিত অভিযান পরিচালনা করছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন