বন্ধ হয়ে গেল ৩৩ বছরের পুরনো ‘ভোরের কাগজ'
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

বন্ধ হয়ে গেল ৩৩ বছরের পুরনো ‘ভোরের কাগজ'

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৫ ১২:১৭:৩৯ অপরাহ্ন

বন্ধ হয়ে গেল  ৩৩ বছরের পুরনো ‘ভোরের কাগজ'

ছবি : ফাইল ফটো


সংবাদমাধ্যম দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (২০ জানুয়ারি) মালিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ের প্রধান ফটকে এসংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়।

নির্বাহী সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে।

১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি ‘মুক্তচিন্তার দৈনিক’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে বাংলা দৈনিক ভোরের কাগজ। পত্রিকার প্রধান কার্যালয় বন্ধের প্রতিবাদে প্রতিষ্ঠানটির বিদ্যমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের কথা জানান ভোরের কাগজের সাংবাদিকরা। সেখান থেকে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।


অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পাওনা পরিশোধ করার দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন সংবাদকর্মীরা। এ বিষয়ে মালিকপক্ষের কাছে তিন দফা চিঠি পাঠালেও কোনো সাড়া মেলেনি বলে জানান তারা।


শ্রম আইন ২০০৬ এর ১২ ধারার 'ক' উপধারায় বলা হয়েছে, অগ্নিকাণ্ড, আকষ্মিক বিপত্তি, যন্ত্রপাতি বিকল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ, মহামারী, ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা অথবা মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত অন্য কোনো কারণে প্রয়োজন হইলে, কোনো মালিক যে কোনো সময় তাহার প্রতিষ্ঠানের কোনো শাখা বা শাখাসমূহ আংশিক বা সম্পূর্ণ বন্ধ করিয়া দিতে পারিবেন এবং যে কারণে উক্তরূপ বন্ধের আদেশ দেওয়া হইবে তাহা বিদ্যমান থাকা পর্যন্ত এই বন্ধের আদেশ বহাল রাখিতে পারিবেন। কাজ বন্ধ রাখা


(খ) উপধারায় বলা হয়েছে, যদি উক্তরূপ বন্ধের আদেশ কর্মসময়ের পরে দেওয়া হয়, তাহা হইলে পরবর্তী কর্মসময় শুরু হওয়ার আগে মালিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শাখার নোটিশ বোর্ডে বা কোন প্রকাশ্য স্থানে নোটিশ সাঁটিয়া বা লটকাইয়া দিয়া উক্ত বিষয়ে সংশ্লিষ্ট শ্রমিকগণকে অবহিত করিবেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন