নি খোঁ জে র ৪ দিন পর পুকুরে মিলল সাবেক শিক্ষকের ম র দে হ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

নি খোঁ জে র ৪ দিন পর পুকুরে মিলল সাবেক শিক্ষকের ম র দে হ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৫ ০৭:১৫:৫৮ পূর্বাহ্ন

নি খোঁ জে র ৪ দিন পর পুকুরে মিলল সাবেক শিক্ষকের ম র দে হ

ফাইল ছবি


নোয়াখালীর চাটখিলে নিখোঁজের চার দিন পর আবু বক্কর ছিদ্দিক (৮০) নামে সাবেক এক মাদারাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার লদের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  তবে তাৎক্ষণিক পুলিশ মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি।

নিহত আবু বক্কর ছিদ্দিক উপজেলার চাটখিল পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামের মৃত মুন্সি আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় চাটখিল কামিল মাদারাসার সাবেক শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর ছিদ্দিক গত শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে সবজি কেনার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে চাটখিল বাজারে আসেন। সন্ধ্যার পর তিনি আর বাসায় ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন।  না পেয়ে গত ১৯ জানুয়ারি বিকেলে পরিবারের সদস্যরা চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার লদের বাড়ির পুকুরে স্থানীয় কিছু মানুষ জাল দিয়ে মাছ ধরতে যায়। তখন তারা আবু বক্কর ছিদ্দিকের মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী  বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের বাম চোখের ওপরে ও গলায় কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীসের আঘাত এই বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন