খালগুলো পরিষ্কার করার মতো ড্রেজার বাংলাদেশে নেই: উপদেষ্টা রিজওয়ানা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

খালগুলো পরিষ্কার করার মতো ড্রেজার বাংলাদেশে নেই: উপদেষ্টা রিজওয়ানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৫ ০৭:৪৫:৪৬ পূর্বাহ্ন

খালগুলো পরিষ্কার করার মতো ড্রেজার বাংলাদেশে নেই: উপদেষ্টা রিজওয়ানা

ছবি : সংগৃহীত


রাজধানীর ১৯টি খাল পলিথিনে পূর্ণ হয়ে গেছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘খালগুলো পরিষ্কার করার মতো ড্রেজার বাংলাদেশে নেই।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের ‘পলিথিন ও পলি প্রোফাইলেন ব্যাগ ব্যবহার বন্ধ করুন’ প্রক্রিয়া কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘রাজধানীর ১৯ খাল পলিথিনে পূর্ণ হয়ে গেছে, যা পরিষ্কার করার মতো ড্রেজার নেই বাংলাদেশে। তাই ব্যক্তি পর্যায়ে ব্যবহার বন্ধ করতে হবে।’

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘পলিথিনের ব্যবহারিক মূল্য সস্তা মনে হলেও এর পরিবেশগত ক্ষতির মূল্য অনেক বেশি। ক্রেতা হিসেবে পলিথিন ব্যবহার বন্ধ করার চর্চা করলে সফল হওয়া সম্ভব। তাই ‘‘পলিথিন মুক্ত প্রতিদিন’’– এমন মানসিকতা গড়ে তুলে হবে। এই ব্যাগের প্রথাগত বিকল্প আছে। অথচ মুনাফার আশায় পলিথিন ব্যাগ কারখানার মালিকরা বিভ্রান্তি ছড়াচ্ছে।’

এ বিষয়ে দেশবাসীকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, ‘সামাজিক আন্দোলনের মাধ্যমে পলিথিন মুক্ত করার আহ্বান জানাই।’ পরিবেশ উপদেষ্টা আরও জানান, আগামী মাস থেকে রাজধানীর সড়কে হর্ন বন্ধে সচেতনতা অভিযান শুরু হবে। 

অনুষ্ঠানে পলিথিন ও পলি প্রোপাইলিন শপিং ব্যাগে ব্যবহার বন্ধের কার্যক্রমে অংশ নেওয়া রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব সেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্য সনদ বিতরণ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন