ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লা*শ উ*দ্ধার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লা*শ উ*দ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০১:৩৩:৩২ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লা*শ উ*দ্ধার

ছবি সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেহগনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ভবঘুরে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গাছ থেকে মরদেহটি নিচে নামানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন