মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসীকল্যাণ ম*ন্ত্রণালয় ঘে*রাও
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসীকল্যাণ ম*ন্ত্রণালয় ঘে*রাও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০২:১৬:০৭ পূর্বাহ্ন

মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসীকল্যাণ ম*ন্ত্রণালয় ঘে*রাও

ছবি সংগৃহীত


মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওরান বাজার মোড় থেকে সরিয়ে দেওয়ার পর বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করেছেন কর্মীরা। বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে তারা কারওরান বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসীকল্যাণ অভিমুখে রওনা হন।

এরপর প্রবাসীকল্যাণ ভবনের সামনের সড়কে অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় রমনা থানার ওসি ৪ সদস্যের প্রতিনিধি নিয়ে মন্ত্রণালয় প্রবেশ করে।

আন্দোলনকারীরা বলেন, আমাদের কাওরান বাজার অবস্থান করতে দেওয়া হয়নি। তাই আমরা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল করব। সেখানে আবার আমাদের দাবিগুলো উপস্থাপন করব।

এদিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হলে কাওরান বাজার বাংলামোটর ও শাহবাগমুখী সড়কে যানজট সৃষ্টি হয়। এর ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এর আগে সকাল ৯টা থেকে ৪ দাবি নিয়ে কারওরান বাজারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে সকাল সোয়া ১১টার দিকে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন