ফের বাড়ল অটোগ্যাসের দাম
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

ফের বাড়ল অটোগ্যাসের দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০৮:৪৬:৩৭ পূর্বাহ্ন

ফের বাড়ল অটোগ্যাসের দাম

ফাইল ছবি


মূল্য সংযোজন করের সমন্বয়ের কারণে ফের বাড়ল অটোগ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অটোগ্যাসের নতুন মূল্য এখন লিটারপ্রতি ৬৬ টাকা ৮৫ পয়সা। বুধবার (২২ জানুয়ারি) এক আদেশে এসব তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

আদেশে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশের মাধ্যমে এলপিজির ওপর আরোপিত ভ্যাটের হার পরিবর্তনের ফলে অটোগ্যাসের মূল্য ৬৭ টাকা ২৭ পয়সায় সমন্বয় করা হয়, যার মধ্যে ভ্যাট ৪ টাকা ৪১ পয়সা অন্তর্ভুক্ত করা হয়।

প্রকৃতপক্ষে এলপিজি মজুতকরণ পরবর্তী মূল্য ৫৩ টাকা ১৪ পয়সার ওপর ৭.৫ শতাংশ হারে মুসক হবে ৩ টাকা ৯৯ পয়সা। সে অনুযায়ী ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য হবে লিটারপ্রতি ৬৬ টাকা ৮৫ পয়সা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন