মায়ের ভা গে র জমি চাওয়ায় ভাগিনাকে কু পি য়ে মা র লো মামা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

মায়ের ভা গে র জমি চাওয়ায় ভাগিনাকে কু পি য়ে মা র লো মামা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৫ ১১:০৮:১০ পূর্বাহ্ন

মায়ের ভা গে র জমি চাওয়ায় ভাগিনাকে কু পি য়ে মা র লো মামা

ছবি : ফাইল ফটো


রাজধানীর মুগদায় মান্ডা বড়পাড়া এলাকার একটি বাসায় মামার ছুরিকাঘাতের পর ভাগিনা মো. রিমন হোসেন (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের খালু মো. বাপ্পি জানান, রিমন জন্ম নেওয়ার পর থেকে ওর বাবা মোহাম্মদ জাহিদ হোসেন আর ওদের খবর নেয় না। তখন থেকেই ওরা নানার বাসায় থাকে। গতকাল দুপুরে তার নানার কাছে মায়ের ভাগের জমি চায়। তার মামা রাজিব এ নিয়ে ঝগড়া শুরু করে। একপর্যায়ে ছুরি দিয়ে তার বুকে এবং শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে যখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে, পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল হোসেন জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রিমনের লাশ পাই। মরদেহ ময়নাতদন্তের জন্য সেখানেই রাখা হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর