দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ হারালো সিলেটের কিশোর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ হারালো সিলেটের কিশোর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ১০:৩৬:১৪ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ হারালো সিলেটের কিশোর

ছবি: সংগৃহীত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার আল-আমিন (১৭) নামের এক কিশোর।

তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর (দশদল) গ্রামের মোবারক আলীর ছেলে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সহসভাপতি কামাল মুন্নার ভাগ্না।

কামাল মুন্না জানান, প্রায় চারমাস আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন তার ভাগ্না আল-আমিন। গত ১০ সেপ্টেম্বর সেখানকার কিস্টিয়ানা শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে গু লি করে স ন্ত্রা সী রা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃ ত্যু ব র ণ করেন।

এম সি