জু*লাই গ ণ বি প্ল বে আ হ ত ৭ জন সিঙ্গাপুরে যাচ্ছেন আজ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

জু*লাই গ ণ বি প্ল বে আ হ ত ৭ জন সিঙ্গাপুরে যাচ্ছেন আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ১২:২১:৪৪ অপরাহ্ন

জু*লাই গ ণ বি প্ল বে আ হ ত ৭ জন সিঙ্গাপুরে যাচ্ছেন আজ

ছবি : সংগৃহীত


উন্নত চিকিৎসার জন্য জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইবকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইটে তারা সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন।

জানা গেছে, যারা সিঙ্গাপুরে গেছেন, সবাই চোখে আঘাতপ্রাপ্ত। এতদিন তারা রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে তাদের হাতে ফ্লাইটের টিকেট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসাবিষয়ক সেলের আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু।

এ বিষয়ে ডা. মাহমুদুল হাসান বলেন, দ্বায়িত্ব নেওয়ার পর থেকেই আহতদের চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টা আহতদের চিকিৎসার ব্যাপারে সব সময় খোঁজখবর রাখেন। আমরা দ্রুত আরও কয়েকজনকে বিদেশ পাঠাব। আগামী সপ্তাহে খোকনকে রাশিয়ায় নেওয়া হবে, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, জুলাই আন্দোলনে যারা চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, অনেককেই দেশের বাইরে চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে। তারই অংশ হিসেবে এ পর্যন্ত ১৩ জনকে পাঠানো হয়েছে। আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে।এরই ধারাবাহিকতায় আজ চোখে আঘাতপ্রাপ্ত ৭ জন সিঙ্গাপুর গেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর