স*রকার প্র*শাসনিক নিয়োগেও বিশেষ দ*লকে প্রাধান্য দিচ্ছে: রি জ ভী
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

স*রকার প্র*শাসনিক নিয়োগেও বিশেষ দ*লকে প্রাধান্য দিচ্ছে: রি জ ভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ০১:৩৬:৩৪ পূর্বাহ্ন

স*রকার প্র*শাসনিক নিয়োগেও বিশেষ দ*লকে প্রাধান্য দিচ্ছে: রি জ ভী

ছবি : সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। আর উপদেষ্টারা দল গঠন করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের অধিকাংশ আমলা এখনও দেশ চালাচ্ছেন জানিয়ে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার মানেই হচ্ছে নিরপেক্ষ সরকার। সুষ্ঠু নির্বাচন করা তাদের দায়িত্ব।

এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, অনন্তকাল ধরে কোনো সংস্কার চলতে পারে না। শেখ হাসিনার চক্রান্তেই আরাফাত রহমান কোকো একপ্রকার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও দাবি করেন রিজভী।

অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ছিল এই সরকার তাদের জন্য কাজ করবে। কিন্তু জনগণ ভোট দিতে পারে না আর আপনারা সংস্কার সংস্কার করেন। আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন শেখ হাসিনার প্রতিচ্ছবি। কারণ, হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর