গ*ণঅভ্যুত্থানে আ হ ত দে র চাকরির প্রক্রিয়া শুরু
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

গ*ণঅভ্যুত্থানে আ হ ত দে র চাকরির প্রক্রিয়া শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ০১:৪৪:১০ পূর্বাহ্ন

গ*ণঅভ্যুত্থানে আ হ ত দে র চাকরির প্রক্রিয়া শুরু

ছবি : ফাইল ফটো


জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সরকারি-বেসরকারি অফিসে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গত সোমবার থেকে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে জমা নেয়া হচ্ছে জীবন বৃত্তান্ত (সিভি)। এখন পর্যন্ত জমা পড়েছে ৫ শতাধিক আবেদন। প্রাথমিকভাবে, ২৬ তারিখ পর্যন্ত সিভি নেয়া হবে। যাচাই-বাছাই শেষে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে চাকরি প্রার্থীদের। শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন আন্দোলনে আহতরা।

জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’। গত ২০ জানুয়ারি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন আহ্বান করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করবে বিশেষ সেল। এর মধ্যে আহতদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে আবেদন।

কীভাবে হবে আহতদের পুনর্বাসন, কোন প্রক্রিয়ায় আবেদন যাচাই-বাছাই হবে এমন প্রশ্নের উত্তরে বিশেষ সেলের প্রধান হাসান ইনাম বলেন, এই পর্যন্ত আমাদের এখানে সাড়ে পাঁচশত সিভি জমা পড়েছে। মোটামুটি চিত্রটা দেখতে চায়- কত মানুষের চাকরি প্রয়োজন এবং কী পরিমাণ মানুষের পুনর্বাসন প্রয়োজন। আমরা বিভিন্ন ক্যাটাগরিতে সিভি আলাদা করে রাখছি। যেমন- মাস্টার্স, অনার্স, এইচ এসসি, এসএসসি। সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের তিনজন ছাত্র উপদেষ্টা রয়েছেন। আমরা প্রথমে সিভিগুলো একসঙ্গে করে তাদের সঙ্গে যোগাযোগ করবো। তাদের অধীনে যেসব মন্ত্রাণালয় রয়েছে, সেখানে কোনো ব্যবস্থা করা যায় কি না?

আন্দোলনে আহত ইয়াসিন এখন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’-র সদস্য। তিনি জানান, যারা আন্দোলনে আহত হয়েছেন, তারা আমাদের সেলের অফিসিয়াল মেইলে সিভি পাঠাবেন। আমরা মূলত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটা ক্যাটাগরি করার চেষ্টা করছি। এ ছাড়াও ৭ দিনের একটা ক্যাম্পেইন করবো। পরে ফেব্রুয়ারির ১ থেকে ২ তারিখ থেকেই শুরু হবে নিয়োগের প্রক্রিয়া।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর