দু র্নী তি র প্রমাণ থাকলে আমার বিরুদ্ধে মা ম লা করুন: হা*সনাত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

দু র্নী তি র প্রমাণ থাকলে আমার বিরুদ্ধে মা ম লা করুন: হা*সনাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ০২:৩৩:০৮ পূর্বাহ্ন

দু র্নী তি র প্রমাণ থাকলে আমার বিরুদ্ধে মা ম লা করুন: হা*সনাত

ছবি : ফাইল ফটো


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন কেউ কেউ। এবার তার প্রেক্ষিতে দুর্নীতির প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

হাসনাত লেখেন, যারা দুর্নীতির অভিযোগ আনছেন, আপনারা অভিযোগের সাথে সাথে প্রমাণ উপস্থাপন করেন। আমি কিংবা আমার পরিবার, আত্মীয়-স্বজনের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যেকোনো দুর্নীতি যদি প্রমানসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করুন, প্রয়োজনে মামলা করুন।

এই সমন্বয়ক আরও লেখেন, কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে স্বাক্ষ্য দিবেন আমার অনুরোধ থাকবে অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা