হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে কোনো অর্থ অনুদান দেননি ড. ইউনূস
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যা প্রতিবেদন

হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে কোনো অর্থ অনুদান দেননি ড. ইউনূস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ১১:৪১:০০ পূর্বাহ্ন

হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে কোনো অর্থ অনুদান দেননি ড.  ইউনূস

ফাইল ছবি


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিবারকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াডটকমের প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা বলে জানিয়েছে প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেছে, প্রতিবেদনটি অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তার পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারত-পরিকল্পিত প্রচারণার অংশ।

বিবৃতিতে আরও বলা হয়, ড. ইউনূস হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে কোনো অর্থ অনুদান দেননি, যেমনটি ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। এছাড়া ক্লিনটন পরিবারের সঙ্গে বন্ধুত্ব তার মেয়ে মনিকা ইউনূসকে কোনো সুবিধা দেয়নি এবং তিনি কখনোই জো বাইডেনের প্রশাসনে কোনো পদে ছিলেন না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ড. ইউনূস লাখ লাখ ডলার ঋণ পেয়েছিলেন বলে প্রতিবেদন যে বক্তব্য প্রকাশিত হয়েছে সেটিও মিথ্যা। পদ্মা সেতু প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের কোনও ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তে ড. ইউনূসের কোনও ভূমিকা ছিল না বলেও জানিয়েছে তার প্রেস উইং ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর