আসাদুজ্জামান খান হচ্ছেন বাংলাদেশের ক সা ই : প্রেস সচিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

আসাদুজ্জামান খান হচ্ছেন বাংলাদেশের ক সা ই : প্রেস সচিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ০৭:২২:৫০ পূর্বাহ্ন

আসাদুজ্জামান খান হচ্ছেন বাংলাদেশের ক সা ই : প্রেস সচিব

ছবি : সংগৃহীত


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আসাদুজ্জামান খান কামাল ব্রুচার অব বাংলাদেশ। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, বাংলাদেশের যে ছোট ছোট বাচ্চা ছেলে-মেয়েদেরকে, শিক্ষার্থীদেরকে, রিকশা চালকদেরকে, শ্রমিকদেরকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম আসামি হচ্ছেন তিনি (আসাদুজ্জামান খান)। তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিয়ে যারা নিউজ করছে, তাদের মানটা আপনি বোঝেন। এটা একটা বড় ধরনের প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ ব্রুচারকে প্ল্যাটফর্ম দেয় না। আসাদুজ্জামান খান কামাল ইজ অ্যা ব্রুচার অব বাংলাদেশ।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ৯০ দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করেছেন। রোহিঙ্গাদের পুষ্টি ও খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন ওই নির্বাহী আদেশের অন্তর্ভুক্ত থাকবে না। এজন্য প্রধান উপদেষ্টা ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এ সহায়তা অব্যাহত থাকবে। আজ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে দেখা করেছেন। তখন এ ধন্যবাদ বার্তা তাদেরকে জানিয়েছেন।

এরপরই প্রেস সচিব শফিকুল আলম বলেন, ইউএসএইডের মূল সাহায্য আসে রোহিঙ্গা নিয়ে। সাত বছর ধরে রোহিঙ্গাদের একটি বড় অংশ বাংলাদেশে অবস্থান করছে, তাদের জন্য যুক্তরাষ্ট্র ২ বিলিয়ন ডলারের বেশি দিয়েছে। আমরা আশা করছি তাদের কন্ট্রিবিউশন চলমান থাকবে। এতে কোনো ধরনের প্রভাব পড়বে না। এটা ৯০ দিনের জন্য করা হয়েছে। আর বাংলাদেশে ডোনেশন আগে থেকেই অনেক কমে গেছে। বাংলাদেশে এর বড় কোনো প্রভাব পড়বে না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর