গোলাপগঞ্জে পৃথক অভিযানে ১৮ জুয়াড়ি আটক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

গোলাপগঞ্জে পৃথক অভিযানে ১৮ জুয়াড়ি আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৩ ০৪:২৬:৩০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে পৃথক অভিযানে ১৮ জুয়াড়ি আটক

ছবি : সংগৃহিত


সিলেটের গোলাপগঞ্জে ১৮ জুয়াড়িকে আটক করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার পৌর এলাকার আলী হোসেনের মাছের আড়তে ও শরীফগঞ্জ ইউনিয়নের নুরজাহানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন, পৌর এলাকার স্বরস্বতী গ্রামের আলী হোসেন (৪১), একই এলাকার দুলাল আহমদ (২৮), সাকেল উরফে লাদেন (২২), আলীম উদ্দিন (৪৫), বাঘা লালনগর এলাকার বাবলু মিয়া (৩৫), একই এলাকার জুমন আহমদ (২৫), মো. নুরুল ইসলাম (৫০), আজিম উদ্দিন ওরফে মো. বিরু (৩৪), রশিদ আহমদ (৩৫), শরীফগঞ্জ ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের রকিব মিয়া (২৮), পানিয়াগা গ্রামের জায়েদুর রহমান (৪৫), নূর মিয়া (৪৫), ইসলামপুর গ্রামের রুবেল আহমদ (২৬), পানিয়াগা গ্রামের মাহতাব উদ্দিন মাতাব (৫৩), ইসলামপুর গ্রামের রশিদ মিয়া (৩০), কাদিপুর গ্রামের অজয় বিশ্বাস (৩২), ইসলামপুর গ্রামের হবি আলম (৩৫), পানিয়াগা গ্রামের স্বপন আহমদ (৩৭)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা, ৬ বান্ডিল তাস, ৯ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

SH