মে ক্সি কো তে বাংলাদেশের রা ষ্ট্র দূ ত হিসেবে মুশফিকুল ফজল আনসারীর যো গ দা ন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

মে ক্সি কো তে বাংলাদেশের রা ষ্ট্র দূ ত হিসেবে মুশফিকুল ফজল আনসারীর যো গ দা ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ১০:১৯:২৬ পূর্বাহ্ন

মে ক্সি কো তে বাংলাদেশের রা ষ্ট্র দূ ত হিসেবে মুশফিকুল ফজল আনসারীর যো গ দা ন

ছবি : সংগৃহীত


সিনিয়র সচিব পদমর্যাদায় সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়োগ পাওয়ার পর আজই তিনি তার কর্মস্থলে যোগ দেন।

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত হিসেবে কর্মস্থলে যোগদান করে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি। এছাড়াও ওই পোস্টে তিনি লিখেন- ‘নতুন কর্মস্থলের প্রথম দিন’।

এর আগে গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের তথ্যটি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মুশফিকুল ফজল আনসারীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের নিমিত্ত তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

পরে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ও প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী তার অনুভূতি ব্যক্ত করে জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টিমে কাজ করতে পারা গ্রেট প্রিভিলেজ এবং গ্রেট অনার। এটি তার জন্য অত্যন্ত মর্যাদাকর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর