প্রবাসীদের পা*ওয়ার অব অ্যাটর্নির স*মস্যা সমাধান হচ্ছে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

প্রবাসীদের পা*ওয়ার অব অ্যাটর্নির স*মস্যা সমাধান হচ্ছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০১:৩০:১২ পূর্বাহ্ন

প্রবাসীদের পা*ওয়ার অব অ্যাটর্নির স*মস্যা সমাধান হচ্ছে

ছবি সংগৃহীত


পাওয়ার অব অ্যাটর্নি ইস্যুর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের দীর্ঘদিনের এই দাবির সমাধানে চেষ্টা করেনি কোনো সরকার। বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান ও ব্যারিস্টার নাজির। সমস্যা সমাধানে এরই মধ্যে সরকার কাজ শুরু করেছে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছে অলিউল্লাহ নোমান।

ওই পোস্টে তিনি লিখেছেন, উপদেষ্টাদের বুঝিয়ে বলতে পারলে কাজ হয়। বাংলাদেশ সফরে আমি আর ব্যারিস্টার নাজির ভাই আসিফ নজরুলের সাথে দেখা করেছিলাম। আমাদের দেখা করার একমাত্র উদ্দেশ্য ছিল বৃটেনসহ অন্যান্য দেশের প্রবাসীরা পাওয়ার অব অ‍্যাটর্নি দিতে যে সমস্যার মুখোমুখি হন ব্রিটেন প্রবাসীরা সেটা বুঝিয়ে বলা। আমরা বিষয়টি বলার পরপরই আসিফ নজরুল বলেন কি করতে হবে সেটা বলেন। আমরা বলার পর তিনি বললেন আপনারা লিখে দেন আমরা ব্যবস্থা নিব।

তিনি লিখেছেন, তখন মনে করেছিলাম তিনি মনে হয় পলিটিক্যাল পার্সনদের মতই মিষ্টি করে বলে আশ্বস্ত করলেন। কিন্তু না, তিনি মন্ত্রণালয়ের একজন উপসচিবকে ডেকে দায়িত্ব দিয়েছেন আমাদের নিকট থেকে বিষয়টি লিখিয়ে নিয়ে যেন প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করেন।

অলিউল্লাহ নোমান আরো লিখেছেন, ওই উপসচিব এবং উপদেষ্টার পিএস আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করেন। আমরা লিখিতভাবে দিয়েছি কী করতে হবে। ইনশাআল্লাহ, বৃটেনসহ সব দেশের প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার জটিলতা কাটবে আশা করছি। পোষ্টটি দেখে দেশ-বিদেশের প্রবাসীরা আশা করছেন তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর