ট্রেন চালু নিয়ে চলছে সমঝোতা বৈঠক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ট্রেন চালু নিয়ে চলছে সমঝোতা বৈঠক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০২:৫৮:৫৩ পূর্বাহ্ন

ট্রেন চালু নিয়ে চলছে সমঝোতা বৈঠক

ছবি সংগৃহীত


সারা দেশে ট্রেন চলাচল চালু করতে সংশ্লিষ্ট সকল পক্ষের নেতাদের নিয়ে সমঝোতার বৈঠক চলছে। আজ মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। 

বৈঠকে শ্রমিকদের পক্ষে কথা বলছেন জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস ও রেল শ্রমিক দলের পক্ষে ইমরুল কায়েস পলাশ। সরকারের পক্ষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও রেলের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল ইসলাম উপস্থিত রয়েছেন বৈঠকে।

প্রসঙ্গত, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। যার ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর