ডেঙ্গু প্রতি*রোধে সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: চসিক মেয়র
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতি*রোধে সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: চসিক মেয়র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০৫:২৫:৫৪ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতি*রোধে সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: চসিক মেয়র

ছবি : সংগৃহীত


চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধুমাত্র সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। সরকারি ও বেসরকারি সেবা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ পারে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে চসিক কার্যালয়ে আন্তর্জাতিক স্বাস্থ্য মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। বৈঠকে নগরীতে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন ও স্বাস্থ্যসেবার সমন্বিত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশে এমএসএফের প্রধান পরিচালক অ্যান্টোনিনো কারাডোনা, এমএসএফের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস্টিনা মাচ, বাংলাদেশে এমএসএফের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজওয়ানুর রহমান মাসুম, ওয়াটসন ও স্যানিটেশন উপদেষ্টা ফ্রান্সোয়া কুইক এবং রেফারেল টিম সুপারভাইজর এস. এম. সিফাত। বৈঠকে মেয়র ডা. শাহাদাত হোসেন চসিকের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন।

তিনি বলেন, নগরের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত মশকনিধন কর্মসূচি পরিচালিত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করা হচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর প্রস্তুতি জোরদার করা হয়েছে, যাতে রোগীরা দ্রুত চিকিৎসা পান। ডেঙ্গু হটস্পট শনাক্তকরণে জরিপ ও মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে।

এমএসএফ প্রতিনিধিরা চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে তাদের আগ্রহ প্রকাশ করেন এবং বিশেষজ্ঞ প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা ও সরঞ্জাম সরবরাহের মাধ্যমে চসিককে সহযোগিতার আশ্বাস দেন।c

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর