শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, চলছে প্রস্তুতি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, চলছে প্রস্তুতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০৮:০৪:১৪ পূর্বাহ্ন

শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, চলছে প্রস্তুতি

ছবি : সংগৃহীত


টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এবার তিন ধাপে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ।

৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের শেষ হবে। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর প্রশাসনের কাছে সাদ অনুসারীদের ময়দান বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে।

তুরাগ নদের তীরে ইজতেমা ময়দান প্রস্তুতির শেষপর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা, মুসল্লি পারাপারের জন্য তুরাগ নদীর ওপর ৫টি ভাসমান সেতু নির্মান করেছে সেনাবাহিনী। বিআইডব্লিউটিএ একটি ব্রিজ নির্মাণ করেছে। এছাড়াও ইজতেমা ময়দানে সিটি টিভি স্থাপন করেছে র‌্যাব।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর