বুধবার সকাল ৯টা পর্যন্ত সব ট্রেনের যাত্রা বাতিল
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বুধবার সকাল ৯টা পর্যন্ত সব ট্রেনের যাত্রা বাতিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ০১:৫১:৪৩ পূর্বাহ্ন

বুধবার সকাল ৯টা পর্যন্ত সব ট্রেনের যাত্রা বাতিল

ছবি : সংগৃহীত


বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে মঙ্গলবার সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। অচলাবস্থা না কাটায় বুধবার সকাল ৯টা পর্যন্ত সব ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মধ্যরাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২৯ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত চলাচলকারী ট্রেন ক্যানসেল হলো। যাত্রীদের টিকিট রিফান্ড অপশন অচিরেই চালু করা হবে। এদিকে রেলের কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিআরটিসির বাস সার্ভিস অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রানিং স্টাফদের ধর্মঘটের কারণে দেশব্যাপী রেল চলাচলে বিঘ্ন ঘটায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বিআরটিসির বাস চলাচল অব্যাহত থাকবে। এছাড়া বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা অভিমুখে চলমান বিআরটিসির বাস সার্ভিস অব্যাহত থাকবে। এছাড়া দিনভর দফায় দফায় বৈঠকে বসেও কোনো সমাধান, সমঝোতায় আসতে পারেনি রেল কর্তৃপক্ষ।

রেলের কর্মচারীরা বলছেন, তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এতে রেলযাত্রা আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, আমরা ২৭ জানুয়ারি দিনগত রাত অর্থাৎ ২৮ জানুয়ারির প্রথম প্রহর (রাত ১২টা ১ মিনিট) থেকে ট্রেন চালানো বন্ধ রেখেছি। ট্রেন চালানো বন্ধের বিষয় থেকে সরে আসতে গেলে অর্থ মন্ত্রণালয়কে স্পষ্টীকরণ চিঠি দিতে হবে। রেলপথ মন্ত্রণালয় থেকে স্পষ্টীকরণ চিঠি দিলে হবে না। এটা নতুন কোনো বিষয় নয়, এটা ১৬২ বছর ধরে চলে আসছে।

তিনি আরও বলেন, ১৬২ বছর ধরে চলে আসা একটা নিয়ম হুট করে বন্ধ করে দেবে, এটা রেলের কোনো স্টাফ মেনে নিতে পারে না। আমরা তাদের (কর্তৃপক্ষ) বারবার সময় দিয়েছি, বারবার আন্দোলন করেছি, বারবার প্রত্যাহার করেছি। কিন্তু এবার আর কোনো কিছু করার সুযোগ নেই।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর