কোটি টাকা পাচ্ছে তুরাবসহ শ*হীদ ৫ সাংবাদিকের পরিবার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

কোটি টাকা পাচ্ছে তুরাবসহ শ*হীদ ৫ সাংবাদিকের পরিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ০১:০১:৩৮ পূর্বাহ্ন

কোটি টাকা পাচ্ছে তুরাবসহ শ*হীদ ৫ সাংবাদিকের পরিবার

ফাইল ছবি


জুলাই অভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিক পরিবারকে প্রতিশ্রুতি দেওয়া এক কোটি টাকার চেক হস্তান্তর করা হবে আজ বুধবার। বিকেল ৩টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই চেক দেওয়া হবে।

এর আগে গত ৯ জানুয়ারি দৈনিক কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পাঁচ সাংবাদিক পরিবারকে সম্মাননা স্মারক এবং প্রত্যেককে দুই লাখ টাকার চেক দেওয়া হয়। ওই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শহীদ পাঁচ পরিবারকে এক কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি প্রত্যেকের নামে ওই টাকা ফিক্সড ডিপোজিট করে মাসে মাসে তা থেকে প্রাপ্ত মুনাফা শহীদ পরিবারের ভরণ-পোষণে ব্যবহার করার অনুরোধ করেন।

শহীদ পাঁচ সাংবাদিক হলেন- দৈনিক নয়া দিগন্তর সিলেট ব্যুরোপ্রধান আবু তাহের তুরাব, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মেহেদী, দ্য রিপোর্ট ডটলাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট তাহির জামান প্রিয়, দৈনিক ভোরের আওয়াজের গাজীপুরের গাছা থানা প্রতিনিধি শাকিল হোসেন ও দৈনিক খবরপত্রের প্রদীপ ভৌমিক (৫৫)।

১৯ জুলাই সিলেট নগরীর প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে শহীদ হন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট ব্যুরোপ্রধান আবু তাহের তুরাব। তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামে। বাবা মাস্টার আব্দুর রহিম পেশায় শিক্ষকতা করলেও সাংবাদিক হিসেবে পরিচিত। বাবার অনুপ্রেরণাতেই সাংবাদিকতায় আসা তুরাবের। নয়া দিগন্ত পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি হিসেবে কাজ শুরু করলেও অল্প সময়ের মধ্যে পাড়ি জমান সিলেট শহরে। সেখানে গিয়ে সিলেট থেকে প্রকাশিত দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। একাগ্রতা আর শ্রমের গুণে দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরোপ্রধানের দায়িত্ব পান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত হন সাংবাদিক হাসান মেহেদী। ১৯ জুলাই ধানমণ্ডির সেন্ট্রাল রোডে সংঘর্ষ চলাকালে শহীদ হন দ্য রিপোর্ট ডটলাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট তাহির জামান প্রিয়। উত্তরার আজমপুরে ভিডিও ধারণ ও ছবি তুলতে গিয়ে শহীদ হন দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার গাজীপুরের গাছা থানা প্রতিনিধি শাকিল হোসেন। ৪ আগস্ট সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্রের সাংবাদিক প্রদীপ ভৌমিক (৫৫) প্রাণ হারান। সাংবাদিকতার পাশাপাশি তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর