ওসমানীনগরে ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই জন গ্রেপ্তার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

ওসমানীনগরে ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই জন গ্রেপ্তার

আব্দুল হাদি, ওসমানী নগর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৩ ০৪:০০:৩৩ পূর্বাহ্ন

ওসমানীনগরে ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই জন গ্রেপ্তার

ফাইল ছবি


ওসমানীনগরে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চারটি অটোরিকশা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বালাগঞ্জ উপজেলার ভুরভুরি গ্রামের দয়াল মিয়া (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার চাপরতলা গ্রামের ইকবাল হোসেন (৩৩)। 

পুলিশ সুত্রে জানায়, গত ১১ সেপ্টেম্বর অটোরিকশা চালক মো. শামীম হোসেন প্রতিদিনের ন্যায় সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার গোয়ালাবাজার যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষা করছিলেন । এ সময় তিন জন যাত্রী এসে তাকে কাসিকাপন যাওয়ার জন্য বলে। ১২০ টাকা ভাড়া নির্ধারণ হওয়ার পর তারা গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিলে ফকিরপাড়া এলাকায় যাওয়ার পর যাত্রীরা রশি দিয়ে অটোরিক্সা চালককে বেধে পাশের জঙ্গলে ফেলে অটোরিকশা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় মো. শামীম হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্ত করতে নেমে সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে এবং শামীমের অটোরিকশাসহ চারটি গাড়ি উদ্ধার করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিন।

SH