নির্ধারিত কোর্স সম্পন্ন ছাড়াই ডিগ্রি পাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

নির্ধারিত কোর্স সম্পন্ন ছাড়াই ডিগ্রি পাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৩ ০৭:০৪:৪৩ পূর্বাহ্ন

নির্ধারিত কোর্স সম্পন্ন ছাড়াই ডিগ্রি পাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

ছবি : সংগৃহিত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের একটি পরীক্ষায় গণ-ড্রপ হওয়ায়, বিশেষ বিবেচনায় এই কোর্স ব্যতিরেকেই মাস্টার্স ডিগ্রী অর্জনের সুযোগ পাবে।


বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে বিভাগীয় এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়। 


প্রজ্ঞাপনে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের কারিকুলামে জেনারেল মাস্টার্স প্রোগ্রামের জন্য ১ম সেমিস্টারে ১২ এবং ২য় সেমিস্টারে ১৯ ক্রেডিট বরাদ্দ রয়েছে। তবে কারিকুলামে মাস্টার্স প্রোগ্রামের ডিগ্রির জন্য এই ২৯ ক্রেডিট সম্পন্ন করা বাধ্যতামূলক কিনা এ সংক্রান্ত কোন নির্দেশনা নেই।

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত অর্ডিন্যান্স মাস্টার্স প্রোগ্রামের ডিগ্রির জন্য ন্যূনতম ২৪ ক্রেডিট সম্পন্ন করতে হয়। অর্ডিন্যান্সের উক্ত ধারার পরিপ্রেক্ষিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উদ্ভূত পরিস্থিতিতে 'বিশেষ বিবেচনায়' ২৪ ক্রেডিট সম্পন্ন করার পর মাস্টার্স প্রোগ্রামের ডিগ্রী অর্জনের সুযোগ পাবে।

এই সিদ্ধান্ত কেবল ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য কার্যকর হবে।

A/B