এবার প্রকাশ্যে ল ন্ড নে দেখা গেল সাবেক প্রতি*মন্ত্রী খালিদ মাহমুদকে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

এবার প্রকাশ্যে ল ন্ড নে দেখা গেল সাবেক প্রতি*মন্ত্রী খালিদ মাহমুদকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ১০:৫৫:১৪ পূর্বাহ্ন

এবার প্রকাশ্যে ল ন্ড নে দেখা গেল সাবেক প্রতি*মন্ত্রী খালিদ মাহমুদকে

ছবি : সংগৃহীত


এবার লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে সাবেক নৌ পরিবহণ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে। স্থানীয় সময় গত রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পততের পর দলটির অনেক নেতা, এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান। তাদের কাউকে কাউকে ইতোমধ্যে বিভিন্ন দেশে দেখা গেছে। এবার খালিদ মাহমুদ চৌধুরীসহ কয়েকজনকে প্রকাশ্যে দেখা গেল।

জানা যায়, লন্ডনে সাবেক চার এমপি-মন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচিকে স্বাগত জানিয়ে কর্মী সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

গত রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন- সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানসহ যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

অনুষ্ঠান শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পূর্ব লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ বাকী নেতারা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি