রাজধানী থেকে নি খোঁ জ সুবার স ন্ধা ন পেয়েছে পু লি শ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

রাজধানী থেকে নি খোঁ জ সুবার স ন্ধা ন পেয়েছে পু লি শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৫ ১০:১৭:৫১ পূর্বাহ্ন

রাজধানী থেকে নি খোঁ জ সুবার স ন্ধা ন পেয়েছে পু লি শ

ছবি : সংগৃহীত


রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছর বয়সী কিশোরী আরাবি ইসলাম সুবার খোঁজ মিলেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘এটি প্রেম-সম্পর্কিত ঘটনা। নওগাঁর এক ছেলের সঙ্গে সে পালিয়েছে।ওই ছেলেকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে আরাবি ইসলাম সুবার সাথে হাত ধরে যেতে দেখা যায়।’

পুলিশ জানিয়েছে, নওগাঁয় ওই ছেলের বাড়িতেই ওই কিশোরীকে খুঁজে পাওয়া যায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে আবার বের হয়ে গিয়েছে ওই কিশোরী।

এডিসি জুয়েল রানা আরো বলেন, ‘আমরা মেয়ের খোঁজ পেয়েছি।

ছেলেরও খোঁজ পেয়েছি। তাদের লোকেশন ট্র্যাক করতে পেরেছি। এখনও পর্যন্ত মেয়ে আমাদের হাতে এসে পৌঁছায় নাই। ছেলের বাবা-চাচা'র সাথে কথা বলেছি, তাদের কাছে মেয়ে সকালে ছিল।পরে আবার বাসা থেকে বেরও হয়ে গেছে। বিষয়টা তারা মেয়ের বাবাকেও জানিয়েছে।’

এই ঘটনায় মেয়ের বাবার অসহোযোগিতান করছেন দাবি করে রানা বলেন, ‘পুলিশকে সহযোগিতা করা দরকার। কালকে থেকে পুলিশের অসংখ্য টিম কষ্ট করতেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে বলা হচ্ছে যে তারা না যাওয়া পর্যন্ত যেন কোনোভাবেই পুলিশের হাতে হস্তান্তর না করা হয়।

মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে ১১ বছরের আরাবি ইসলাম সুবা নিখোঁজ হয়। গত রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে সে নিখোঁজ হয়। পরে গতকাল সোমবার আদাবর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি