ভি*সা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করছে মা*র্কিন দূতাবাস
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ভি*সা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করছে মা*র্কিন দূতাবাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৫ ০১:০৪:১৯ পূর্বাহ্ন

ভি*সা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করছে মা*র্কিন দূতাবাস

ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অনিয়মিত অভিবাসী ঠেকাতে ভিসা সংক্রান্ত ইস্যূতে কড়াকড়ি হচ্ছে। যার আওতায় ঢাকার মার্কিন দূতাবাসও দেশটির ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন প্রক্রিয়া চালু করছে। যা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে চালু হবে। নতুন ভিসা প্রক্রিয়া সম্পর্কে https://www.ustraveldocs.com/bd/en/nonimmigrant-visa এই ওয়েব সাইটে প্রবেশ করলে বিস্তারিত জানা যাবে।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করা হবে। এই কারণে মার্কিন ভিসা আবেদনের ওয়েবসাইট (www.ustraveldocs.com) বুধবার থেকে শুক্রবার (৫ থেকে ৭ ফেব্রুয়ারি) পর্যন্ত কার্যকর থাকবে না। 

নতুন প্রক্রিয়া বাস্তবায়নের পর আগামী ৮ ফেব্রুয়ারি থেকে আবারও ওয়েবসাইটের কার্যক্রম চালু হবে। যাদের মার্কিন ভিসার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরকে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। পাশাপাশি মঙ্গলবার থেকে মার্কিন দূতাবাস অভিবাসন ছাড়া অন্যান্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট সংক্রান্ত তথ্য প্রতি মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় ঘোষণা করবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি