যু*দ্ধ বিরতির মধ্যে লে*বাননে ই*স রা য়েলি হা ম লা, নি হ ত ৬
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ PM

যু*দ্ধ বিরতির মধ্যে লে*বাননে ই*স রা য়েলি হা ম লা, নি হ ত ৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০৯:৩৩:৫১ AM

যু*দ্ধ বিরতির মধ্যে লে*বাননে ই*স রা য়েলি হা ম লা, নি হ ত ৬

ছবি : সংগৃহীত


যুদ্ধবিরতি চলছে। এরই মধ্যে পূর্ব লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত এবং দুজন আহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় একটি ড্রোন হামলা করে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে লক্ষ্যবস্তুগুলো হিজবুল্লাহর অপারেটিভ বলে দাবি করেছে। বাহিনীটি বলেছে, কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের জন্য সাইটগুলোর মধ্যে একটিতে হামলা হয়েছে।

এদিকে ইসরায়েল পূর্ব বেকা উপত্যকায়ও আক্রমণ শুরু করেছে, যা সাধারণত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসাবে বিবেচিত হয়। গত ৩১ জানুয়ারি, ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার সীমান্তের কাছে হিজবুল্লাহর একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছিল।

হিজবুল্লাহ কর্মকর্তা ইব্রাহিম মুসাভি তখন বিমান হামলার নিন্দা করে বলেছিলেন, এই হামলা খুব বিপজ্জনক এবং স্পষ্ট আগ্রাসন। এছাড়া লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা বন্ধ করার আহ্বানও জানিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি হয়, যা শেষ হয় ২৬ জানুয়ারি। পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির প্রথম ৬০ দিনের মধ্যে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে তার সৈন্য প্রত্যাহারে বিলম্ব করেছে। নেতানিয়াহুর দেশের দাবি, চুক্তিটি লেবানন দ্বারা সম্পূর্ণরূপে প্রয়োগ করা হয়নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সৌদিতে ‘বিক্রি’ হওয়া হবিগঞ্জের রেহেনা ফিরছেন বৃহস্পতিবার
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৭ জন
মেসির বিদায়ের রাতে ৩-০ গোলের জয় আর্জেন্টিনার
ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী