সিরিয়ায় বাসে গু লি বর্ষণ, নি হ ত ৭
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৪ PM

সিরিয়ায় বাসে গু লি বর্ষণ, নি হ ত ৭

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৬ ১১:৩৪:৫৬ AM

সিরিয়ায় বাসে গু লি বর্ষণ, নি হ ত ৭

সংগৃহীত


সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের গ্রামাঞ্চলে একটি বাসে গুলিবর্ষণের ঘটনায় সাতজন নিহত ও চারজন আহত হয়েছেন।

বুধবার মাশিয়াফ সেতুর কাছে বাসটিতে গুলি চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা)। প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সিরিয়ার আল-ইখবারিয়া টেলিভিশন জানায়, একটি ‘অজ্ঞাতনামা গোষ্ঠী’ বাসটিতে হামলা চালিয়েছে।হামলার পর আহতদের উদ্ধারে বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা কাজ করেন। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

হামলার পেছনে কারা রয়েছে বা এর উদ্দেশ্য কী, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী