টেক্সাসে নি/খোঁজের চার দিন পর গাড়িতে মিলল বিয়ানীবাজারের প্রবাসীর ম/রদেহ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ PM

টেক্সাসে নি/খোঁজের চার দিন পর গাড়িতে মিলল বিয়ানীবাজারের প্রবাসীর ম/রদেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০৮:২৩:৪২ PM

টেক্সাসে নি/খোঁজের চার দিন পর গাড়িতে মিলল বিয়ানীবাজারের প্রবাসীর ম/রদেহ

ছবি:সংগৃহীত


যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিখোঁজের চার দিন পর নিজ গাড়ির ভেতর থেকে আলী আহমদ নামে এক বাংলাদেশি উবার চালকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলী আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া ত্রিমুখী এলাকার বাসিন্দা মরহুম আছার উদ্দিনের কনিষ্ঠ ছেলে। তিনি আব্দুর রহিম ও ইসলাম উদ্দিনের ছোট ভাই। তবে তাদের আদি নিবাস বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজ ও দুপুরের খাবার শেষে উবার চালানোর জন্য বাসা থেকে বের হন আলী আহমদ। প্রতিদিনের মতো কাজ শেষে রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরদিন শনিবার সকালেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে স্থানীয় পুলিশ স্টেশনে নিখোঁজের অভিযোগ করা হয়।

পুলিশ অভিযোগ পাওয়ার পর নিখোঁজের বিষয়ে অনুসন্ধান শুরু করে। ২৪ ঘণ্টা পার হওয়ার পর ঘটনাটিকে ‘হাই অ্যালার্ট’ কেস হিসেবে তালিকাভুক্ত করে বিশেষ তদন্ত ও অনুসন্ধান চালানো হয়।

নিখোঁজের চার দিন পর মঙ্গলবার পুলিশ আলী আহমদের ব্যবহৃত নিজস্ব গাড়ির ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মৃত্যুকালে আলী আহমদ স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর আকস্মিক ও রহস্যজনক মৃত্যুর খবরে টেক্সাসসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত বিয়ানীবাজারবাসী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ