সিলেটের শাহপরাণ থানার টিকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজু নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজুকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ।
রাজু একাধিক নাম ব্যবহার করেন বলে জানিয়েছে পুলিশ। কখনো তিনি রাজু আহমদ মুরাদ, কখনো মুরাদ আহমদ রাজু, কখনো মুরাদ হোসেন আবার কখনো মো. মুরাদ (৩৬) নামে নিজের পরিচয় দেন। তিনি খাদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়া এলাকার মো. লাল মিয়া ভান্ডারি ও মৃত ছালেহা বেগমের ছেলে।
পুলিশ জানায়, রাজু শাহপরাণ থানায় ২০২৪ সালে দায়েরকৃত একটি মামলার (১৫/৩০/১২/২০২৪) তদন্তে প্রাপ্ত আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় জিআর ৬১/২০১৫ মামলা রয়েছে। তিনি ২০১৫ সালের ১২ এপ্রিল একই থানায় দায়েরকৃত একটি মামলায় (নং ৮) যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়াও আরও বিভিন্ন থানায় দায়েরকৃত অন্তত ৩ থেকে ৪টি মামলার পলাতক আসামি রাজু।
বুধবার রাজুকে আদলতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
জৈন্তাবার্তা/আরআর




