ইংল্যান্ডের পর এবার ক্রোয়েশিয়া, টানা জয়ে স্পেনের দাপট
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ AM

ইংল্যান্ডের পর এবার ক্রোয়েশিয়া, টানা জয়ে স্পেনের দাপট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০৯:৪৫:৪৭ AM

ইংল্যান্ডের পর এবার ক্রোয়েশিয়া, টানা জয়ে স্পেনের দাপট

সংগৃহীত


ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের গ্রুপে তিন পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান আরও শক্ত করেছে স্পেন। যেখানে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল।সেভিয়ায় মঙ্গলবার ম্যাচের শুরুতেই গোল করে স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। তবে ২৮ মিনিটে দিওন বেলজোর গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। এর তিন মিনিট পরই স্পেনকে আবার এগিয়ে দেন মার্ক পুবিয়েল। বিরতির আগে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। শেষ দিকে গোল করে স্পেনের বড় জয় নিশ্চিত করেন নিকো উইলিয়ামস।

চার দিন আগে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এবার ক্রোয়েশিয়াকে হারিয়ে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরও দীর্ঘ করল তারা।ইংল্যান্ডের বিপক্ষে শনিবারও ম্যাচের দুই মিনিটের মধ্যে গোল করেছিলেন ইয়ামাল। ক্রোয়েশিয়ার বিপক্ষেও দুই মিনিটের মধ্যেই গোল করেন তিনি। আলেক্স বায়েনার কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে নিচু শটে বল জালে পাঠান বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।এরপর স্পেনের দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন বায়েনা। তবে ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ তার প্রচেষ্টা ঠেকিয়ে দেন। ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে পাও কুবরসির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।এর আগে ক্রোয়েশিয়া তেমন কোনো আক্রমণ গড়ে তুলতে না পারলেও ২৮ মিনিটে ইভান পেরিশিচের ক্রস থেকে হেড করে গোল করেন বেলজো। এতে ম্যাচে সমতা ফেরে। তবে বেশিক্ষণ সেই সমতা ধরে রাখতে পারেনি ক্রোয়েশিয়া।৩১ মিনিটে একটি কর্নার থেকে ইয়ামালের ক্রসে কাছ থেকে হেড করে স্পেনকে আবারও এগিয়ে দেন পুবিয়েল। এটি স্পেনের হয়ে তার প্রথম গোল।এরপর ফেরমিন লোপেস দুবার গোলের কাছাকাছি গিয়েছিলেন। বিরতির ঠিক আগে ইয়ামালের শট পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ক্রোয়েশিয়া কিছুটা বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। মার্কো পাশালিচ ও বেলজোর দুটি প্রচেষ্টা স্পেনের রক্ষণভাগ আটকে দেয়।তবে এক ঘণ্টা পেরোনোর পর ব্যবধান দ্বিগুণ করে স্পেন। বার্সেলোনার সতীর্থ পেদ্রির সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বাঁ পায়ের দুর্দান্ত শটে দূরের কোণ দিয়ে বল জালে পাঠান ইয়ামাল। এতে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।এরপর স্পেনের ভিক্তর মুনিওস হেডে অল্পের জন্য গোল করতে পারেননি। বদলি হিসেবে নামা নিকো উইলিয়ামসও একটি সুযোগ নষ্ট করেন। অন্যদিকে ক্রোয়েশিয়ার ফ্রাঞ্জো ইভানোভিচের তির্যক শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

তবু শেষ পর্যন্ত গোলের ক্ষুধা মেটেনি স্পেনের। পেদ্রির শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন লিভাকোভিচ। তবে ৮৯ মিনিটে মিকেল মেরিনোর বাড়িয়ে দেওয়া বলে বক্সের ভেতর থেকে জোরালো শটে স্পেনের চতুর্থ গোলটি করেন উইলিয়ামস।শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক