সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ PM

সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০২:২৬:২৮ PM

সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২

ফাইল ছবি


গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু হয়েছে। মা'রা যাওয়া শিশুটির নাম সালমান, বয়স ১ বছর। তাঁর বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১ জনে দাঁড়িয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হাম ও রুবেলা বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অসুস্থ অবস্থায় শিশুটিকে হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রতিবেদনে তার মৃত্যু সন্দেহজনক হাম রোগে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, একই সময়ে বিভাগে নতুন করে ১২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে নতুন করে ১৬৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৫ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৫৭ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৩ জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে মোট ৫৬৮ জন ভর্তি আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৯ জন চিকিৎসাধীন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭১, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭ জন এবং বিভাগের অন্যান্য হাসপাতালগুলোতেও রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৬৯ জন, হবিগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৬৫ জন মা'রা গেছেন। অন্যদিকে নিশ্চিত হাম রোগে মৃ'ত্যুর সংখ্যা সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১ এবং সুনামগঞ্জে ১ জন। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হিসাব ধরে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮১ জনে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক