স্বামীকে ম দ পান করিয়ে স্ত্রীকে ধ র্ষ ণ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ AM

স্বামীকে ম দ পান করিয়ে স্ত্রীকে ধ র্ষ ণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ১০:৪৯:১২ AM

স্বামীকে ম দ পান করিয়ে স্ত্রীকে ধ র্ষ ণ

সংগৃহীত


ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদ পান করানোর পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাদের পাঁচ বছর বয়সি একটি ছেলে রয়েছে। নিজেদের কোনো জায়গা জমি বা বাড়িঘর না থাকায় তারা অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে বসবাস করেন। ওই নারীর স্বামী মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগে ওই নারী উল্লেখ করেন, ঘটনার দিন শাহজাহান ও তার স্বামী স্থানীয় একটি গারো বাড়িতে গিয়ে মদ পান করেন। পরে সন্ধ্যায় তারা দুজন একসঙ্গে ওই নারীর থাকার জায়গায় যান। একপর্যায়ে তার স্বামী সেখান থেকে চলে গেলে শাহজাহান তাকে ধর্ষণ করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহজাহান ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, অভিযুক্ত শাহজাহান ও ওই নারীর স্বামী দুজনই মাদকাসক্ত। তারা একসঙ্গে মদপান করতেন। তাদের কারো স্থায়ী বাড়িঘর নেই। ওই নারী অন্যের বাড়ির বারান্দায় বসবাস করতেন। ঘটনার দিন দুজন একসঙ্গে মদপান করার পর স্বামী অন্যদিকে চলে গেলে সেই সুযোগে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহজাহানের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ। 

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক