মাদরাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ ছাত্রী, না ফেরার দেশে দুইজন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ AM

মাদরাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ ছাত্রী, না ফেরার দেশে দুইজন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ১১:১০:০১ AM

মাদরাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ ছাত্রী, না ফেরার দেশে দুইজন

সংগৃহীত


নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসার তিনতলা ভবনের ছাদে খেলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে জিদনী (১৪) নামে আরও একজন মারা গেছে। এর আগে মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে আতিয়া আক্তার (১১) নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৮২ শতাংশ দগ্ধ ছিল।এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দগ্ধ অবস্থায় পাঁচ কিশোরীকে জাতীয় বার্নে আনা হয়।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, দগ্ধ জিদনী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৮২ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ আরেকজন লামিয়া বর্তমানে আইসিইউতে। তার অবস্থাও আশঙ্কাজনক। সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তারের শরীরে দগ্ধের পরিমাণ কম। এ দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদেরও শঙ্কামুক্ত বলা যাবে না।

জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদরাসার ছাদে ছাত্রীরা খেলাধুলা করছিল। হঠাৎ পাশের একটি বৈদ্যুতিক লাইনে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়ে ছাদে এসে আছড়ে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্নের জরুরি বিভাগে নেওয়া হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক