বিয়ানীবাজারে এমপির ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ PM

কথা বলার সুযোগ জনতার

বিয়ানীবাজারে এমপির ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০৭:৪১:০৫ PM

বিয়ানীবাজারে এমপির ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন

ছবি:সংগৃহীত


 বিয়ানীবাজারের স্থানীয় জনগণের সরকারি সেবা প্রাপ্তি এবং জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ সহজ করতে উপজেলা পরিষদ ভবনে বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা পরিষদ ভবনের নিচতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

উদ্বোধনকালে উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় এমরান আহমদ চৌধুরী বলেন, ‘বিয়ানীবাজারের তৃণমূল মানুষের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা দায়বদ্ধ। এই পরিদর্শন কক্ষ চালুর মাধ্যমে সাধারণ মানুষ এখন খুব সহজেই তাদের যেকোনো সমস্যা বা উন্নয়নমূলক বিষয়ে এমপির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এটি স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করবে।’

এর আগে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভায় যোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে পৃথক এসব সভায় রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল নেতা, উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।

সভাগুলোতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সড়ক যোগাযোগ, শিক্ষা, যানজটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় এমরান আহমদ চৌধুরী বলেন, কোনো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অন্যায় করা যাবে না। জনগণকে কখনো কষ্ট দেওয়া যাবে না এবং জনগণের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না।

তিনি বলেন, বিয়ানীবাজারের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। কুশিয়ারা নদীর শিকপুর-বহরগ্রাম সেতু নির্মিত হলে সিলেটের সঙ্গে বিয়ানীবাজারের দূরত্ব ও যাতায়াতের সময় কমে আসবে।

প্রবাসীদের কল্যাণে সরকার কাজ করছে উল্লেখ করে এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের উন্নয়নে অবদান রাখতে প্রবাসীরা অর্থায়ন করবেন। এ জন্য সরকার প্রয়োজনীয় পরিবেশ তৈরি করবে।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের বিষয়টিও তুলে ধরেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ