সংগৃহীত
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান করেছে বাংলাদেশ। ফলে ফাইনালে উঠতে পাকিস্তানকে করতে হবে ১১২ রান।বৃহস্পতিবার জাপানের নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১৩ ওভারে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ২৫ বলে ৪২ করেন তাওহীদ হৃদয়। তিনি ২টি চার ও ৪টি ছক্কা হাঁকান। এছাড়া ১৭ বলে ১৯ রান করেন ওপেনার সাইফ হামান।
পাকিস্তানের সুফিয়ান মোহকিম ৩টি, আরাফাত মিনহাস ২টি এবং সাইম আইয়ুব ১টি উইকেট নেন।ভেজা মাঠের কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। পরে মাঠ পরিদর্শনের পর দুই দলের জন্য ১৩ ওভার করে খেলা নির্ধারণ করা হয়।
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের দুটি সেমিফাইনালের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচের জয়ী দল আগামী ৩ অক্টোবরের সোনার পদকের ম্যাচে খেলবে।তবে নির্ধারিত সময়ে খেলা শুরু না হলে এবং একটি বলও মাঠে না গড়ালে পাকিস্তান সরাসরি ফাইনালে উঠে যেত। টুর্নামেন্টের খেলার নিয়ম অনুযায়ী, এমন পরিস্থিতিতে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে বিজয়ী ঘোষণা করে ফাইনালে পাঠানো হবে।
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে শুরু থেকেই বৃষ্টির বড় প্রভাব পড়েছে। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই একটি বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত হয়েছে।কোয়ার্টার ফাইনালে হংকংয়ের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তারা শেষ চারে জায়গা করে নেয়। একইভাবে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে ওঠে।
জৈন্তাবার্তা/সুলতানা




