সিলেটে যুবদলকে আরও বেগবান করবে নতুন নেতৃত্ব: এমপি লুনা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ PM

সিলেটে যুবদলকে আরও বেগবান করবে নতুন নেতৃত্ব: এমপি লুনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ১০:৫৩:২৬ PM

সিলেটে যুবদলকে আরও বেগবান করবে নতুন নেতৃত্ব: এমপি লুনা

ছবি:সংগৃহীত


সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেটে জাতীয়তাবাদী যুবদল আরও শক্তিশালী, সুসংগঠিত ও বেগবান হবে।

বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহসভাপতি মকসুদুল করিম নুহেল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদকে শুভেচ্ছা জানান তিনি।

তাহসিনা রুশদীর লুনা বলেন, তরুণ ও যুবসমাজ যে কোনো গণতান্ত্রিক আন্দোলন এবং দেশ গড়ার অন্যতম চালিকাশক্তি। সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া নেতারা রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতা। তাদের নেতৃত্বে সিলেটের যুবসমাজ ঐক্যবদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ে যুবদল অতীতের মতোই রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।

তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় সিলেটের সর্বস্তরের যুবদল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নতুন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে-এটাই প্রত্যাশা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক