নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতির অনুপ্রেরণা: কয়েস লোদী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ PM

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নজরুল উৎসবে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতির অনুপ্রেরণা: কয়েস লোদী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০৯:৩১:১০ PM

নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতির অনুপ্রেরণা: কয়েস লোদী

ছবি:সংগৃহীত


সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল একটি সময়ের কবি নন; তিনি বাঙালির চিরজাগ্রত বিবেক, মানবমুক্তির কণ্ঠস্বর এবং সাম্য ও সম্প্রীতির অনন্ত অনুপ্রেরণা।

তিনি বলেন, একশ বছর আগে নজরুলের সিলেট আগমন এ অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। শতবর্ষ পর সেই স্মৃতিকে ঘিরে আয়োজিত ‘নজরুল উৎসব’ নতুন প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিশীলতা ও মানবিক দর্শনকে আরও গভীরভাবে তুলে ধরবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা আয়োজিত ‘নজরুল উৎসব ২০২৬’-এর বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসকে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী রিফাত আরা রিফার সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো. কাপ্তান হোসেন, সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সৈয়দ নাসির উদ্দিন রহ. স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হুমায়ন আহমদ মাসুক, মহানগর বিএনপির সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর, মুক্তাক্ষরের পরিচালক বিমল কর এবং সমাজকর্মী মিছবাহ আহমদ জেহিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবৃত্তি প্রশিক্ষক প্রিয়শ্রী কর পিউ, সংগীত প্রশিক্ষক অয়ন দে, নৃত্য প্রশিক্ষক সিনিয়া সাহা ঝুমা, হেনা মজুমদার, কবি ও কথাসাহিত্যিক শান্তা কামালী, কবি রাজিয়া সুলতানা, কথা ও বাচিক শিল্পী এন এ আশালতা, কবি ও লেখক কাওছার আরা বীথি, কবি ও সংগঠক রিপন আহমদ, কবি-সংগঠক মোস্তফা মাসুদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সুয়েজ হোসেন, সাজ্জাদ আহমদ সাজু, সাহেল আহমদ নয়ন, মীম আহমদ, হাফিজুল ইসলাম, জাকির হোসেন আরিফ, আলমগীর হোসেন, আমির হোসেন সোহাগ, আবৃত্তিশিল্পী সুবর্ণ শুভ, তিতাস দাস, সুদীপ চক্রবর্তী, প্রিয়দর্শন দত্ত পাভেল, উজ্জ্বল মালাকার, নাজিম উদ্দিন ও মো. কাজিমসহ সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, সংগঠক, কবি ও সাহিত্যপ্রেমীরা।

নজরুলের সিলেট আগমনের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এ উৎসবকে কবির সঙ্গে সিলেটের দীর্ঘ সাংস্কৃতিক সম্পর্কের নতুন করে উদ্‌যাপন হিসেবে উল্লেখ করেন আয়োজকরা। গান, কবিতা, আবৃত্তি ও বিভিন্ন শিল্পচর্চার মধ্য দিয়ে নজরুলের মানবিক, সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, তাঁর কণ্ঠে নজরুলের গান প্রজন্ম থেকে প্রজন্মে যে সুরের উত্তরাধিকার বহন করে চলেছে, সেই অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।

এর আগে বুধবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাংস্কৃতিক র‌্যালির মাধ্যমে দিনব্যাপী ‘নজরুল উৎসব ২০২৬’-এর উদ্বোধন করা হয়। র‌্যালির উদ্বোধন করেন জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উপদেষ্টা আশরাফ গাজী, মহানগর বিএনপির সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, সহ-যোগাযোগ সম্পাদক কয়েস আহমদ সাগর, আমির হোসেন সোহাগসহ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের জেলা শাখার নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ