সিলেটে শিক্ষা-সংস্কৃতি-বানিজ্য-বিনিয়োগে আগ্রহী অষ্ট্রেলিয়া
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৫ AM

সিসিকি মেয়রের সাথে অষ্ট্রেলিয়ান ফার্ষ্ট সেক্রেটারীর সাক্ষাৎ

সিলেটে শিক্ষা-সংস্কৃতি-বানিজ্য-বিনিয়োগে আগ্রহী অষ্ট্রেলিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ০২:০২:১৬ AM

সিলেটে শিক্ষা-সংস্কৃতি-বানিজ্য-বিনিয়োগে আগ্রহী অষ্ট্রেলিয়া

মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে অষ্ট্রেলিয়ান দূতাবাসের ফার্ষ্ট সেক্রেটারীর সাক্ষাৎ


সিলেটের সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সম্পর্ক উন্নয়নে কাজ করতে চায় অষ্ট্রেলিয়া।  মঙ্গলবার (১৩ জুন) সিলেট সিটি করপোরেশনের  মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান ঢাকাস্থ অষ্ট্রেলিয়ান দূতাবাসের ফার্ষ্ট সেক্রেটারী ড. সাচা ব্লুমেন।

এ সময় মেয়র সিলেটের সাংস্কৃতিক বিনিময় ও ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত সম্পর্ক উন্নয়নে অষ্ট্রেলিয়াকে স্বাগত জানান।

সৌজন্য সাক্ষাতে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের সাথে অষ্ট্রেলিয়ান সিটি কর্পোরেশনের মধ্যে সিস্টার সিটির সর্ম্পক উন্নয়ন বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী প্রস্তাব দেন। সিসিক মেয়রের এই প্রস্তাবকে স্বাগত জানান ড. সাচা ব্লুমেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পত্নি সামা হক চৌধুরী, মেয়রের সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, সিসিকের আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মুহিবুল ইসলাম ইমন প্রমুখ। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন